সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উখিয়ায়’নোঙ্গর’র উদ্যোগে কমিউনিটি লিডারদের নিয়ে সভা”।

উখিয়ায়’নোঙ্গর’র উদ্যোগে কমিউনিটি লিডারদের নিয়ে সভা”।

এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে রোহিঙ্গা ও স্হানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ‘নোঙর’ এর উদ্যোগে ডি এফ এ টি এর অর্থায়নে ও ব্র্যাক এর কারিগরি সহায়তায় কমিউনিটি লিডারদের নিয়ে বাল্যবিয়ে,নারী নির্যাতন, যৌন হয়রানী ও যৌতুক বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগষ্ট (বুধবার) সকাল ১০ টায় রাজাপালং ইউনিয়নের আট নং ওয়ার্ডের পূর্ব দরগাহ বিল দক্ষিণ পাড়া ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার ও সাবেক ইউ পি সদস্য মাওঃ ছৈয়দ আকবর।

প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক,বাংলাদেশ বুলেটিন ২৪,পত্রিকা একাওর ও বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর উখিয়া প্রতিনিধি ফজলুল করিম।

নোঙর এর পক্ষে মুল আলোচনা পেশ করেন প্রকল্প ব্যবস্হাপক সালেহ আহমেদ।

অনুষ্টান পরিচালনা করেন, প্রকল্প কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও নোঙরের স্বেচ্ছাসেবক পাভেল কান্তি নাথ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে বাল্যবিয়ে,মাদক,যৌতুক ও যৌন হয়রানি ব্যাপক আকার ধারণ করেছে। একটি সুন্দর সমাজ বিনির্মানে এ সমস্যা গুলো প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার জন্য বক্তৃতারা আহবান জানান। প্রয়োজনে অভিযোগ ও তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার শর্তে হট নাম্বার ০১৭৫২০৫১৫২৫ এ যোগাযোগ করার জন্য প্রকল্প কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্হিত সকলকে অনুরোধ করেন।

এমন একটি সামাজিক সচেতনতা মূলক অনুষ্ঠান আয়োজন করায় শিক্ষক মাওঃ কবির আহমেদ, মাওঃ নুরুল ইসলাম ও মাওঃ হারুন অর রশিদ অনুষ্টানে অংশ গ্রহনকারীদের পক্ষ থেকে ‘নোঙর ‘ কে ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, নোঙর উখিয়ার রাজাপালং ইউনিয়নর ৯ টি ওয়ার্ডে কমিউনিটি লিডারদের নিয়ে এ রকম বিভিন্ন সভা – অনুষ্ঠান পরিচালনা করে আসছে। ইতিমধ্যে ইউনিয়নের সুশীল সমাজ ও সচেতন মহল কর্তৃক তাদের এ কার্যকক্রম ব্যাপক প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com