সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুকুরে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

পুকুরে মিলল অজ্ঞাত নারীর মরদেহ


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীল কোম্পানীগঞ্জ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির পুকুরে সকাল ৮টার দিকে একজন অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় শনাক্ত করতে পারছেন না। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান ওসি সাইফুদ্দিন আনোয়ার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com