স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরের বীরতারায় ইউনিয়ন যুবলীগ এর সভাপতি পদপ্রার্থী শেখ ইসলাম এর উদ্যোগে ত্রাণবিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাসস্টান্ডে ৩শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
ত্রাণ সামগ্রী তে ছিলো ৪কেজি করে চাল, ১লিটার করে তেল, ২কেজি করে আলু, ২কেজি করে ডাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃসাব্বির প্রমুখ।শেখ ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি বীরতারা ইউনিয়নে ত্রাণ দিচ্ছি। দলমত নির্বিশেষে সকলের উচিৎ অসহায় মানুষের পাশে দাড়ানো।
Leave a Reply