সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রামগতিতে অগ্নিকান্ডে পুড়লো ১১ দোকান

রামগতিতে অগ্নিকান্ডে পুড়লো ১১ দোকান

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ


লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ১১টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে রামগতি উপজেলা আলেকজান্ডার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততৎক্ষনে বাজারের ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে মুদি দোকান, ওষুধের দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান, ইলেকট্রিক দোকান, চায়ের দোকান, খাবার হোটেল, লন্ড্রি দোকান আগুন লেগে ভস্মিভূত হয়ে যায়।

রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: সেলিম বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং রামগতি ফায়ার সার্ভিসের ১টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরেই তিনি ঘটনাস্থল পরিদর্শন ও আগুন নিয়ন্ত্রনে কাজ করেছেন। ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করা হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com