স্টাফ রিপোর্টারঃঃ
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গত ২০০৫ সালের ১৭ আগষ্ট এর সিরিজ বোমা হামলার প্রতিবাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অনিল মাস্টার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফরহাদ হোসেন, যুগ্ন আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম মারুফ সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন,যুগ্ন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অনিল মাস্টার বলেন,এমপি জিল্লুল হাকিম এর দিকনির্দেশনায় আজ আমরা উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবিন্দু এখানে উপস্তিত হয়েছি। পাংশা উপজেলা আওয়ামীলীগের মধ্যে কিছুটা কোন্দল আছে। সেটা আমাদের এমপি পুত্র মিতুল হাকিমের ভুলেই হয়েছে। তবে আবার আমরা সবাই এক সাথে হয়ে উপজেলা আওয়ামীলীগ কে সুসংগঠিত করবো ।
উল্লেখ্য, সারাদেশে একযোগে গত ২০০৫ সালের আজকের এই দিনে (১৭ আগষ্ট) বেলা ১১ টায় ঢাকা সহ দেশের ৩ শত স্থানে ৫ শতাধিক বোমা হামলা করা হয়েছিলো। আধা ঘণ্টার ব্যবধানের এই সিরিজ বোমা হামলায় ২ জন নিহত ও ২ শতাধিক মানুষ আহত হয়েছিলো। তবে সেই সময়ের ৬৪ জেলার মধ্যে মুন্সিগঞ্জ জেলা ব্যাতিত অবশিষ্ট ৬৩ জেলায় এই সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল।
Leave a Reply