শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভালুকায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

ভালুকায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ভালুকায় মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটে রোববার (১৫ আগস্ট)।
এই ঘটনায় সোমবার রাতে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা হয়।
সূত্রে জানায়,গত রোববার রাতে ভালুকা সিডষ্টোর বাজার থেকে পূর্ব পরিচয়ের সূত্রে কথা আছে বলে ১৪ বছরের কিশোরীকে মায়ের দোয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তুলে।পরে ওই কিশোরীকে নিয়ে বাসটি ময়মনসিংহের চুরখাই এলাকায় মহাসড়কের কদ্দুসের গ্যারেজের পাশে রাত ১০টার দিকে থামায়।এরপর বাসের ভেতরে চালক রহিম (৩০), হেলপার মামুন (২৫) ও আশরাফ (২২) সারারাত ধর্ষণ করে। পরের দিন সকালে মেয়েটিকে অচেতন অবস্থায় গাড়ির চালক রহিম মেয়ের বাড়িতে পৌঁছে দেয়।
মঙ্গলবার ধর্ষিতার বড় বোন তানিয়া আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান,মেয়েটি আগে গামের্ন্টসে চাকরি করত।এখন সে তার দাদির বাড়িতে থাকে।এ ঘটনায় মামলা হওয়ার পর আমরা তিনজন আসামিকে গ্রেফতার করা হয়।তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে দুজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফরেসনিক বিভাগে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com