সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজবাড়ীতে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ।

রাজবাড়ীতে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ।

শামিম বিশ্বাস,রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক সারাদেশে ৪৩৪ টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে!

১৭ আগষ্ট বিকাল ৩ টায় কালুখালী উপজেলা কৃষকলীগের উদ্দোগে জাতীয় শোক দিবস ও সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে৷ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে এ আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ করা হয়। আজ ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উগ্র-মৌলবাদ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মের নামে মানুষ হত্যার প্রতিবাদে এ আলোচনা সভা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নূরে আলম সিদ্দিকী হক, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ।

নূরে আলম সিদ্দিকী হক বলেন পাংশা নির্যাতিত আওয়ামী লীগ, কালুখালী নির্যাতিত আওয়ামী লীগ, বালিয়াকান্দি নির্যাতিত আওয়ামী লীগের অনেক সিনিয়র, ত্যাগি নেতা কর্মী আজ সাবেক, আনেকেই হামলার শিকার। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। অনেকেই বাড়ি ছাড়া ঘর ছাড়া। তিনি আরো বলেন ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে, বাংলা কৃষক লীগ কালুকালী উপজেলা শাখার নেতা কর্মী রা ফুল দিতে গেলে বের করে দেয়া হয়, এটা একটা নেক্কার জনক ঘটনা।

সেখানে আরো উপস্থিত ছিলেন আবু বক্কর খান আহবায়ক রাজবাড়ী জেলা কৃষক লীগ, মোস্তফা মাহমুদ হেনা মুন্সি যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী জেলা কৃষক লীগ, যুগ্ম আহ্বায়ক বিপ্লব মুক্ত বিশ্বাস, প্রমুখ এবং রাজবাড়ী জেলার উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com