সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাসানচর থেকে পালানোর সময় ট্রলার ডুবি আরও ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

ভাসানচর থেকে পালানোর সময় ট্রলার ডুবি আরও ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলারডুবিতে নিখোঁজ আরও ৭ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) মঙ্গলবার বিকাল পর্যন্ত কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে গভীর সমুদ্র ও সন্দ্বীপ উপকূল থেকে এসব রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত ১০টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার শামীমা আক্তার জাহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, মঙ্গলবার সারা দিনব্যাপী উদ্ধার অভিযানে সাগর থেকে আরও ৭জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত দুই দিনের অভিযানে প্রথম দিনে ১টি ও দ্বিতীয় দিনে ৩টি মরদেহ উদ্ধার করে ভাসানচর ক্যাম্পে হস্তান্তর করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় ১১ জনের লাশ উদ্ধার হলো বলেও জানান তিনি।
ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার শামীমা আক্তার জাহান বলেন, কিছুক্ষণ আগে ভাসারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘাট থেকে মরদেহ গুলো বুঝে নিয়েছেন। এরপর ওসির নেতৃত্বে আজ উদ্ধার হওয়া ৭টি মরদেহ বিভিন্ন প্রস্তুতি শেষে দাফনের করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com