সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাবারে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

খাবারে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক গ্রামে রান্না করা খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে দিয়ে পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

১৭ আগস্ট মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় ওই পরিবারের গৃহকর্তী নিলা রাণী সরকার (৫০) ও তার ছেলে হিমাংশু কুমার সরকার (৩০) কে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের হোমিও চিকিৎসক অনিল কুমার সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

হোমিও চিকিৎসক অনিল কুমার সরকার জানান, সোমবার রাতে তার স্ত্রী নিলা রাণী সরকার ও তার ছেলে হিমাংশু কুমার সরকার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
পরে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তিনি পাশর্বর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ হাটস্থ তার চেম্বার থেকে বাড়ি এসে দেখেন তার দুইটি ঘরের দরজা খোলা।
এসময় তিনি তার স্ত্রীর ঘরের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করেন।
কিন্তু কোন সাড়া না পেয়ে পরে ঘরের জানালা দিয়ে দেখেন তার স্ত্রী অচেতন হয়ে ঘরের মেঝেতে পড়ে আছেন।
একই অবস্থা তার ছেলেরও।
পরে দরজা খোলা ঘর দু’টিতে গিয়ে দেখতে পান আলমারি ও ট্রাঙ্কগুলো খোলা এবং অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা ওই আলমারি ও ট্রাঙ্কগুলো থেকে তার স্ত্রীর সাড়ে তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরঞ্জন কুমার জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় এক নারীসহ ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে রাতের খাবার কিংবা পানির সাথে উচ্চমাত্রার ঘুমের কিংবা চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের অবস্থা উন্নতির দিকে রয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com