ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর):
কালিয়াকৈর উপজেলা দরবাড়িয়া এলাকায় গাজীখালি নদী থেকে শাহিন (২১) নামে সেই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ
আজ মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলা গাজীখালি নদী থেকে বনভোজনে আসা শাহিন নামে সেই নিখোঁজ যুবকের লাশ ভেসে আসে। নদীতে লাশ দেখে এলাকার লোকজন পুলিশ কে জানালে পুলিশ এসে নদী থেকে যুবকের লাশ উদ্ধার করে।
গত রবিবার সাভার থেকে ৪০ জন বন্ধু নিয়ে নদী পথে ভ্রমণে আসে শাহিন। কালিয়াকৈর উপজেলা দরবাড়িয়া এলাকায় পৌঁছালে নদীতে গোসল করতে নামে শাহিন ও তার বন্ধুরা। সবাই গোসল করে উঠে আসলেও নিখোঁজ ছিল শাহিন। অনেক চেষ্টা করে তাকে খুঁজে পাওয়া যায়নি। নদীতে স্রোত থাকায় তাকে কোন ভাবেই খোঁজে পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, আজ সকালে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের অনুরোধে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply