মুতাছিন বিল্লাহ, জীবননগর অফিসঃ
চুয়াডাঙ্গার জীবননগরে সরকারের নির্ধারিত মূল্য ছাড়া অতিরিক্ত মূল্যে কৃষকদের মাঝে রাসায়নিক সার বিক্রি করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার( ১৭আগষ্ঠ) দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃআরিফুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।।
মোবাইল কোর্টের মাধ্যমে জানা যায়, কৃষকদের অভিযোগের ভিক্তিত্বে মঙ্গলবার ১টার সময় জীবননগর শহরের হাসপাতাল গেটের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নিধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রি করার অপরাধে জীবননগরে সরকারি অনুমোদিত বিসিআইসি ডিলার মেসার্স হক ট্রেডাস এর মালিক শাকিবুর রহমানকে ভোক্তা অধিকার আইন ২০০৯এর ৪০ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ২০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সাইফুল ইসলাম ,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম ।
তথ্যনুসন্ধানে জানা গেছে,সরকারি নিধারিত মুল্যে অনুযায়ী প্রতি বস্তা ডিএপি সারের দাম ৮০০শ টাকা ।সেখানে দীর্ঘ দিন যাবত প্রশাসনের চোখে ধুলো দিয়ে জীবননগর শহরের বিশিষ্ঠ সার ও কীটনাশক বিক্রেতা এবং সরকারি অনুমোদিত বিসিআইসির ডিলাল হক ট্রেডাস প্রতিবস্তা কৃষকদের নিকট থেকে ৯৫০টাকা দরে বিক্রয় করে আসছে ।যা সরকারি মুল্যে ছাড়া বস্তা প্রতি ১৫০টাকা বেশি।
কৃষকরা অভিযোগ করে বলেন,জীবননগরে যে সমস্থ বিসিআইসি সারের ডিলার আছে তারা একটি সিন্টিগেট তৈরি করে সারের ব্যবসা করে আসছে।বেশির ভাগ সারের ডিলাররা সরকারি মুল্যের থেকে অতিরিক্ত বেশি দামে সার বিক্রি করছে।প্রতিবাদ করলে সার বিক্রি করলে সার বিক্রয় করতে চাই না যার ফলে কেউ প্রতিবাদ করতে চাই না।তবে মোবাইল কোর্টের মাধ্যমে যদি অসাধু সার ব্যবসায়ীদের জরিমানা সহ লাইসেন্স বাতিল করা হয় তা হলে এ ধরনের অসাধু ব্যবসায়ীরা আর সারের দাম দৃদ্ধি করতে পারবে না।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন,কৃষক আমাদের দেশের প্রাণ, সরকারি ভাবে সারের দাম এখন বৃদ্ধি করা হয়নি। কিন্তু এ ব্যবসায়ী মুল্য তালিকায় দিয়ে রাখছে ডিএপি সার বস্তা প্রতি ৮০০টাকা অথচ কৃষকদের নিকট বিক্রয় করছে ৯৫০টাকা দরে ।একাধিক কৃষকের অভিযোগের ভিক্তিত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করলে তার বেশি দামে সার বিক্রি করার প্রমান পাওয়ায় হক ট্রেডার্সকে জরিমানা প্রদান করা হয়।তা ছাড়া যারা সরকারি আদেশ অমান্য করে অতিরিক্ত দামে সার বিক্রি করবে প্রমান পেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply