কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ প্রোগ্রাম। এ আয়োজনকে সুষ্ঠভাবে সম্পূর্ন করতে দুই দিনের ট্রেনিং সেশনের আয়োজন করতে যাচ্ছে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
১৭ ও ১৮ আগস্ট (মঙ্গলবার ও বুধবার) এ ট্রেনিং সেশনগুলো অনুষ্ঠিত হবে। এতে ট্রেইনার হিসেবে থাকবেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৬-১৭ সেশনের মোঃ জহির রায়হান। যিনি এবারের হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামের এডভাইজার হিসেবে আছেন।
এছাড়া ট্রেইনিংয়ে স্পিকার হিসেবে থাকবেন তৌফিক আহমেদ উচ্ছ্বাস যিনি ২০২১ হাল্ট প্রাইজ চিটাগং ইম্পেক্ট সামিটের লিড অর্গানাইজার।
মূলত এই ট্রেইনিং সেশনের মাধ্যমে স্পিকাররা অন ক্যাম্পাস প্রোগ্রাম সফল করার জন্য অর্গানাইজিং কমিটি তাদের কার্যক্রম কিভাবে করবে, প্রত্যেক ডিপার্টমেন্টের কাজ কিভাবে পরিচালনা করবে, কিভাবে তারা কর্পোরেট কমিউনিকেইট করবে, কিভাবে বিচারক ম্যানেজ করবে, প্রফেশনাল মেইল করবে ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন।
এর আগে ৯ আগস্ট প্রতিযোগীতাটিকে সফল করার লক্ষ্যে ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিল। যাতে ক্যাম্পাসের ডিরেক্টর হিসেবে আছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের আসমা আক্তার মুক্তা।
হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এবার “পৃথিবীকে স্বরূপে ফেরানো” স্লোগানকে ধারণ করে চ্যালেঞ্জ দিয়েছে “Jobs Now”। অর্থাৎ ২০২৪ সালের মধ্যে ২০০০ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নিয়ে এবারের কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
উল্লেখ্য, হাল্ট প্রাইজের প্রতিযোগিদের থেকে সেরা ব্যবসার ধারণাকারীদের বিশ্বব্যাপী বিজয়ী ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এবং সেরা ব্যবসার ধারণার জন্য ব্যবসাটির মূলধন হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।
Leave a Reply