সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালকিনিতে ১৭ই আগস্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

কালকিনিতে ১৭ই আগস্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ২০০৫ সালের ১৭ই আগস্ট জেএমবি কর্তৃক সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালকিনি উপজেলা ও পৌরসভা তাঁতীলীগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।কালকিনি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মঙ্গলবার (১৭ই আগস্ট) বিকেলে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।কালকিনি উপজেলা তাঁতী লীগের সভাপতি মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি করা হয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ, এমপি। কালকিনি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সংরক্ষিত মহিলা আসন (৩৪১) এমপি তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, যুগ্ম সা.সম্পাদক সরদার লোকমান হোসেন, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি আওলাদ হোসেন মাস্টার, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ। আলোচনা সভায় বক্তারা সারাদেশে একযোগে জঙ্গিদের সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা জানান। সেই সাথে সারাদেশ হতে জঙ্গিদের নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রসংশা করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পৌরসভা তাঁতী লীগের সাধারন সম্পাদক ফিরোজ বেপারী, কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস আলী হাওলাদার, ১ নং ওয়ার্ড কাউন্সিলর নাসিরউদ্দিন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com