মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ার পাশাপাশি সামাজিক দূরত্ব না মেনে বাসে অতিরিক্ত যাত্রী বহন করায় ৩ জন যাত্রী ও ২ জন বাস কন্ট্রাক্টরকে ২৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলার মুরইল বাজারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক ছাড়া সিএনজিতে যাত্রা করায় যশোরের শ্রীমতি পলিকে ১শত টাকা,বগুড়ার পিন্টুকে ১শত টাকা, একই মোটর সাইকেলে মাস্ক ছাড়া ৩জন যাত্রা করায় আদমদীঘি উপজেলার কড়াই গ্রামের মিঠুন কুমারকে ৩শত টাকা এবং বাসে সামাজিক দূরত্ব না মেনে অতিরিক্ত যাত্রী বহন করায় নওগাঁর বাস কন্ট্রাক্টর মাবুদকে ১হাজার টাকা ও সান্তাহার উপর পৌওতা গ্রামের বাস কন্ট্রাক্টর আশরাফুলকে ১হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার শ্রাবনী রায়। এ বিষয়ে আদমদীঘি উপজেলা নিবার্হী অফিসার শ্রাবনী রায় বলেন, সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ার এবং বাসে স্বাস্থ্য বিথি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply