সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরের বাঘাট ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে সোমবার ১৬ই আগষ্ট বাদাঘাট বাজারস্থ এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: দানিস মিয়া, শিক্ষক মো :মনির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বিল্লা মিয়া, এজেন্ট সত্বাধীকারী মো: জাহিদুর রহমান, ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার এপিও(বিনিয়োগ বিভাগ) মোঃ জাকির হোসেন, ইনচার্জ মো: হাসান আল বান্না প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শোকের এই মাসে স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি ও কিছু বিপথগামী সেনা সদস্যরা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট স্বাধীন বাংলার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তার সহধর্মিনী শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ তাদের সন্তান ও স্বজনদের হত্যা করেছিল। তারা ভেবেছিল শেখ মুজিবকে হত্যা করে এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে চিরদিনের জন্য বন্ধ করে দিবে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ একুশ বছর পরে হলেও দেশের আপামর জনগনের রায় নিয়ে বিপুল ভোটে তার সুযোগ্য উত্তরসূরী গনতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্টিত হয়ে এক যুগের বেশী সময় ধরে রাষ্ট্র পরিচালনা করে জাতির পিতার সকল খুনীদের বিচারের রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ শত প্রতিকুলতা আর ষড়যন্ত্র অতিক্রম করে বিশ্বের দরবারে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত। বিশ্ব নেতারা শেখ হাসিনার শাসনামলকে অনুসরণ ও অনুকরণ করছেন বলেও মন্তব্য করেন বক্তারা।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
Leave a Reply