
আমি মোঃ জাহিদুর রহমান, ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট, বাদাঘাট বাজার মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের সত্বাধীকারী। গত ১৫ই আগষ্ট ২০২১ইং তারিখে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমার এজেন্ট কেন্দ্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সুনামগঞ্জ শাখার নির্দেশনা থাকা সত্বেও ভুলবশত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এতে করে উক্ত বিষয়টি নিয়ে স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকসহ) গনমাধ্যমে ব্যাপক সমালোচনা ও অসন্তোষ সৃষ্টি হয়।
পতাকা টাঙ্গানোর ব্যাপারে আমার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও এজেন্ট কেন্দ্রে কর্মরত অফিস সহকারী তা করতে ভুলে যায়।আসলে উক্ত বিষয়টি নিছক ভুলের কারনে ঘটেছে। এরকম অনাকাঙ্খিত ভুলের কারনে আমি খুব লজ্জিত, মর্মাহত, বিব্রত এবং দুঃখিত। আমি এ জন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য যে, আমি রাষ্ট্রের একজন অনুগত নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এজেন্ট কেন্দ্রে প্রতি বছর জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বরাবরের মতো গত ১৬ই আগষ্ট ২০২১ইং তারিখে আমার এজেন্ট কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ
বাদাঘাট বাজার এজেন্ট আউটলেট,
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং
বাদাঘাট, তাহিপেুর, সুনামগঞ্জ
তারিখ-১৭/০৮/২০২১ইং ।
Leave a Reply