সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সেচ্ছাসেবকলীগের মানববন্ধন

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সেচ্ছাসেবকলীগের মানববন্ধন


অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ

২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার দোষীদের শাস্তি ও যারা এখনও গ্রেফতার হয়নি তাদের ধরে আইনের আনার দাবিতে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জঙ্গিবাদ উৎখাতের দাবি জানানো হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোক্তার শাহ ও মাসুদুর রহমান, সদর থানা সভাপতি হাসেম অাহম্মেদ রুপম, চন্দ্রগঞ্জ থানা সভাপতি মো. আলাউদ্দিন, কমলনগর উপজেলা সভাপতি মো. সোহেল, রায়পুর উপজেলার যুগ্ম আহ্বায়ক জামাল পাটোয়ারী, দিদার হোসেন মোল্লা, পৌর আহ্বায়ক ইসমাইল হোসেন শিপন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল ও বাহার প্রমুখ।
বক্তরা জানান, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিবাদী গোষ্ঠী ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী ন্যাক্কারজনক বোমা হামলা চালিয়েছে। জঙ্গিবাদ নির্মূলে জড়িত বিএনপি জামায়াতের নেতাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com