মামুন শিকদার মাহিন,সখিপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার চকচকিয়া (শ্রীপুর) গ্রামে সুশীল চন্দ্র নামে এক আদিবাসীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চকচকিয়া (শ্রীপুর) গ্রামে সুশীল চন্দ্র (৫০) নামে এক আদিবাসী গতরাত সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে না আসায় ভোঁর রাতে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ (১৭ আগস্ট) মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে চারটার দিকে বাড়ির পাশে লেবু ও কলা বাগান সংলগ্ন একটি বেঁলগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় নিহতের স্ত্রী।
স্থানীয় অনীল চন্দ্র বলেন, সুশীল প্রায় এক বছর আগে গাছ থেকে পরে কোমরে প্রচন্ড ব্যাথা পেয়েছিলো। সেই থেকে মানসিকভাবেও একটু ভারসাম্যহীন হয়ে যায়। পেটের ব্যাথা ও কোমরের ব্যাথা সহ্য করতে না পেরে মাঝেমাঝেই সে পাগলামী করতো। হয়তো ব্যাথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি।
স্থানীয় ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন, অনিল চন্দ্রের মতো একই কথা বলেন।তিনি আরও বলেন, যেহেতু কেউ এ বিষয়ে বাদী নেই তাই আমরা প্রশাসনে সাথে কথা বলে লাশ সৎকারের করার চেষ্টা করছি।
শেষ খবর পাওয়া পর্যন্ত সখীপুর থানা প্রশাসনের সাথে নিহতের পরিবারের আলোচনা চলছে।
Leave a Reply