শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহ সদর হাসপাতালের মাটি কেটে চিকিৎসকের বাড়ি নির্মাণ!

ঝিনাইদহ সদর হাসপাতালের মাটি কেটে চিকিৎসকের বাড়ি নির্মাণ!


মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ ১৭-০৮-২১ইং

ঝিনাইদহ সদর হাসপাতালের মাটি কেটে নিজ বাড়ি নির্মাণ করছেন এক চিকিৎসক। সদর হাসপাতালের আড়াই’শ ভবন নির্মান কাজের সময় এই মাটি উদ্বৃত্ত ছিল। কিন্তু কারো কোন অনুমতি না নিয়েই ডাঃ মোঃ হুমায়ুন শাহেদ নামে এক চিকিৎসক ট্রাকে করে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এ নিয়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। খোজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর হাসপাতালের জুনিঃ কনসালটেন্ট (শিশু) প্যাথলজি পদের বিপরিতে কর্মরত ডাঃ মোঃ হুমায়ুন শাহেদ নিজের বাড়ি নির্মান কাজে এই মাটি নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়ে খবর সত্যতা পাওযা যায়। দেখা যায়, হাসপাতালের জরুরী বিভাগের পাশে স্তুপ করে রাখা মাটি কেটে ট্রলিতে ভরা হচ্ছে। মাটি কাটা শ্রমিক আইনাল হোসেন বলেন, হাসপাতালের শিশু ডাক্তার হুমায়ুন আমাদের মাটি কাটতে বলেছেন। তাই আমরা মাটি কেটে ট্রলি ভরাট করে দিচ্ছি। এই মাটি হামদহ দিশারী পলিটেকনিকের পাশে নির্মিত বাড়ির মেঝে ভরাট করা হচ্ছে। সেখানে ডাক্তার বাড়ি করছেন। এদিকে সরকারী হাসপাতালের মাটি কেটে নিজ বাড়ির গর্ত ভরাট করলেও কিছুই জানেন না হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ। তিনি বলেন, হাসপাতালের মাটি ঠিকাদারের সরানোর কথা ছিল। সেটি এখনও সরানো হয়নি। ডা: হুমায়ুন শাহেদ মাটি কেটে নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এর কিছু জানিনা। তিনি আমার কাছে কিছু শোনেনি। এ ব্যাপারে হাসপাতালের ঠিকাদার সাইফুল ইসলাম টিপু মল্লিক বলেন, হাসপাতাল নির্মাণের সময় মাটি যা লেগেছিল তা ব্যবহার করে বাকি মাটি নিরাপদ দুরত্বে রাখা হয়েছে। এটি হাসপাতালের সম্পত্তি। এ ব্যাপারে ডা: হুমায়ুন শাহেদ বলেন, আপনি হাসপাতালের সুপার সাহেবের সাথে কথা বলেন। তার অনুমতি নিয়েই আমি মাটি নিচ্ছি। ‘হাসপাতালের তত্বাবধায়ক তো কিছু জানেন না’ এমন প্রশ্নে ডাঃ হুমায়ন শাহেদ বলেন, আপনারা হাসপাতালে এসে সত্যতা যাচাই করুন। এই বলে তিনি ফোন কেটে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com