সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুয়াকাটায় পৌরসভায় সরকারি জমি ও খাল রাতের আধারে ভরাট করে অবৈধ স্থাপনা তুলেছে একটি প্রভাবশালী মহল।

কুয়াকাটায় পৌরসভায় সরকারি জমি ও খাল রাতের আধারে ভরাট করে অবৈধ স্থাপনা তুলেছে একটি প্রভাবশালী মহল।

কুয়াকাটা প্রতিনিধি:


কুয়াকাটায় খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন।
কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার নবীনপুর সরকারি খাল দখল করে নির্মিত মেয়র বাজারের ১৫-২০ টি পাকা ও কাঁচা স্থাপনার বর্ধিত অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে।
জানাযায়, কুয়াকাটা মাছ বাজারের কোল ঘেঁষে সরকারি খাল বয়ে গেছে। প্রবহমান সরকারি এই খালের উপরে নির্ভর করে লতাচাপলী ইউনিয়ন ও পৌরসভার কৃষকেরা।
কিন্তু ধীরে ধীরে প্রভাবশালীদের দখলে ছোট হয়ে আসছে সরকারি খালের মানচিত্র।
কুয়াকাটা পৌরসভা সংলগ্ন মাছ বাজারের ব্যবসায়ীরা  দখল করে ১৫-২০ টি পাকা স্থাপনা নির্মাণ করেছিলো বেশ কয়েকজন প্রভাবশালী।  খালের অর্ধেক দখল করে আরসিসি পিলার দিয়ে পাকা স্থাপনা গড়ে তুলেছে।
দখলকৃত খালের অর্ধেক জমি ভরাট হওয়ার কারণে কুয়াকাটা পৌরসভার পানি নিষ্কাশনে ব্যহত হয়ে ফসলি জমিসহ তলিয়ে থাকে।
নাম প্রকাশের শর্তে স্থানীয়রা বলেন, আমাদের গ্রাম মহল্লা বৃষ্টির পানি পৌরসভার একমাত্র খাল দিয়ে নামতো এবং কুয়াকাটা সকল গ্রাম মহল্লা ছোট ছোট নালা দিয়ে বর্ষার পানি এই খালের মাধ্যমে নদীতে নেমে যায়, কিন্তু অবৈধভাবে খাল দখল করে খালের পরিধি ছোট হওয়ায় এখন সমস্যায় পড়তে হয়েছে আমাদের। আরেক কৃষক বলেন, এবার বর্ষায় আমার ফসলি জমি থেকে খালের দিকে পানি নামানোর চেষ্টা করি, কিন্তু উল্টো খালের পানিতে আমার ফসলি জমি তলিয়ে গেছে, পরে খোঁজ নিয়ে দেখতে যায়, খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ঘরে তুলছে কতিপয় প্রভাবশালীরা। তাই পানি না নামতে পেরে ভাসতে হচ্ছে আমার ফসলি জমি।
এমন সমস্যার অবহিত হলে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।জগৎবন্ধু মন্ডল জানান, উপজেলায় অবৈধ স্থাপনা গুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে, সরকারি খালের স্রোত কোনোভাবেই বাঁধাগ্রস্থ করা যাবে না। এখানে আজকে ১৫-২০ টি স্থাপনা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ভেঙ্গে ফেলা হয়েছে। আর অবৈধ স্থাপনার উপর আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com