শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মৌলভীবাজারে ফেইসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো সিএনজি চালক সুমন!

মৌলভীবাজারে ফেইসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো সিএনজি চালক সুমন!


জাহিদুল ইসলাম ফেরদাউস।কুলাউড়া প্রতিনিধি মৌলভীবাজার।


মৌলভীবাজারের কামালপুর ইউনিয়নের সুমন (২৮) নামের এক যুবক (জাদুশিল্পী) ফেইসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৬ আগস্ট) রাত ১১ টা ৩০ মিনিটে নিজের ফেইসবুক আইডি থেকে লাইভে এসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ বলে আত্মহত্যা করেন। তিনি কামালপুর ইউনিয়নের থানা বাজারের গয়ঘর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। সুমন পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক। পাশাপাশি তিনি জাদুও দেখাতেন। মূলত সিএনজি চালিয়েই সংসার চালাতেন।
সুমন মিয়া আত্মহত্যার আগে ফেইসবুক লাইভে এসে বলেন ‘আশা করি সব ভালো আছেন। আমার জীবনে চলাফিরাত কেউরে কষ্ট দিয়ে থাকলে আল্লাহর ওয়াসতে মাফ করি দিবা। আমার জীবনে অশান্তির লাগি কেউ দায়ী নায়। আপনারা যারা আমার ভিডিও দেখবা, আমার পরিবারের যারা আছেন, আমার মৃত্যুর লাগি তারা কেউ দায়ী নায় আমার পরিবার যেন ভালা থাকে সবাই খেয়াল রাখবা।’ নিজে আত্মহত্যা করলেও সবাইকে ভালো থাকার কথা জানিয়ে বলেন- ‘সবার কাছে অনুরোধ, সব ভালা থাকবা সুস্থ থাকবা।’
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় মৌলভীবাজার সদর উপজেলার থানা বাজার গয়ঘর গ্রামের জাদুশিল্পী সুমন তার আইডি থেকে লাইভে আসেন। তিনি লাইভে সবার কাছে ক্ষমা চান। এক পর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মহসিন ভূঁইয়া বলেন, ৬-৭ মাস আগে কিছু জায়গা কিনেন সুমন মিয়া। ৫০ হাজার টাকা দিয়ে জায়গা বায়না করেন। এই মাসে ৩ লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে দলিল করার কথা ছিল। যার জায়গা তিনি টাকার জন্য চাপ দিচ্ছিলেন। লকডাউন পরিস্থিতির কারণে কাজ বন্ধ, রোজগারও বন্ধ। যে কারণে টাকা সংগ্রহ করতে পারছিলেন না সুমন মিয়া। এ নিয়ে কয়েকদিন আগে সুমনের মা ও স্ত্রীর মাঝে ঝগড়া হয়। মা রাগ করে চলে যান অন্য বাড়িতে। পারিবারিক অশান্তির কারণে রাতে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমন মিয়া।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com