।। মোহাম্মদ শাহিন, মাদারগঞ্জ, জামালপুর ।।
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কামারিয়াতে বাস্তবায়নাধীন শেখ হাসিনা বিশেষায়িত জুট মিল পরিদর্শন ও সরকারি, বেসরকারি, স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিদর্শন ও মত বিনিময় সভাটিতে উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুল মান্নান, তাঁত বোর্ডের চেয়ারম্যান মোঃ শহ আলম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক, মোঃ নুরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমূখ।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে মাদারগঞ্জে নির্মানাধীন শেখ রাসেল টেক্সটাইল ইন্সটিটিউট পরিদর্শন করেন।
Leave a Reply