সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরিজ বোমা হামলার প্রতিবাদে গাইবান্ধা যুবলীগের কালো পতাকা প্রদর্শন

সিরিজ বোমা হামলার প্রতিবাদে গাইবান্ধা যুবলীগের কালো পতাকা প্রদর্শন

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক সারাদেশে ৪৩৪ টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে গাইবান্ধায় কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে যুবলীগ।

১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের ডিবি রোডের ১ নং রেলগেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে জেলা যুবলীগ।
এতে গাইবান্ধা জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে।
বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল।
তারা সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের ভালো চায় না।
১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে।
তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজিব বলেন,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতেই বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা চালানো হয়েছিল। হামলাকারী পলাতক জঙ্গীদের ও এই হামলায় মদদ প্রদানকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে।
২০০৫ সালে দেশের ৬৩ জেলার ৪৩৪টি স্থানে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। বর্তমানে জঙ্গি দমনে কঠোর ভূমিকা পালন করছে আওয়ামী লীগ সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com