সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে বিএনপি কার্যালয়ে হামলা,নেতাদের মারপিট

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা,নেতাদের মারপিট


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি


জয়বাংলা স্লোগান দিয়ে যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে তান্ডব চালানোর অভিযোগ উঠেছে। বিএনপি নেতা গোলাম রেজা দুলুকে ছুরিকাঘাতসহ আরও কয়েকজনকে জখম করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটে। ছুরিকাহত দুলু যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আরেক নেতা দেলোয়ার হোসেন খোকন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু সাংবাদিকদের জানিয়েছেন,
এক মাস ধরে যশোর শহরের লালদীঘির পশ্চিম পাড়ে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্যে নাম নিবন্ধনের কাজ চলছে। মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল উচ্ছৃঙ্খল যুবক দলীয় কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসে থাকা কম্পিউটার, টেলিভিশন, চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। যাওয়ার সময় অফিসের সামনে থাকা দশটি মোটরসাইকেল ভেঙে ফেলে তারা। জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন হাসপাতালের জরুরি বিভাগে বসে সাংবাদিকদের জানান, হামলাকারীরা তান্ডব চালানোর পর জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলুকে ছুরিকাঘাত করে। পরে আমার বুকে লাথি মারা হয়। ছাত্রলীগের নেতৃত্বে এই হামলা ভাংচুর ও মারপিট করা হয়েছে বলে দাবি করেন খোকন। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, গোলাম রেজা দুলুর ডান পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা গুরুতর। সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে। আরেক নেতা দেলোয়ার হোসেন খোকনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। যশোর কোতয়ালি থানার ইনসপেক্টর শেখ তাসমীম আলম জানান, বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর ও মারপিটের ঘটনায় খোঁজ নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com