সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

গৌরীপুরে হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ


ময়মনসিংহের গৌরীপুরে আব্দুল মজিদের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন গৌরীপুর পাওয়ার ট্রিলার মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে গৌরীপুর পৌর শহরের কালিখলায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
গৌরীপুর পাওয়ার ট্রিলার মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ হাবিব, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর সাদিকুল ইসলাম সাদেক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল মজিদ একজন সহজসরল ভালো মানুষ ছিলেন। সাথে থাকা টাকা ছিনিয়ে নিতেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রকৃত খুনিদের চিহ্নিত করে তাদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার লেপসিয়া হাওর থেকে আব্দুল মজিদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে লেফসিয়া ফাঁড়ি পুলিশ। তিনি গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
নিহতের ব্যবসায়ী বন্ধু এমদাদুল হক জানান, ১ আগস্ট আব্দুল মজিদ সাথে ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি থানার আড়ারকান্দি গ্রাম থেকে ধান কিনতে যায়। মদন উপজেলার উচিতপুর এলাকায় হ্যান্ডট্রলী রেখে খালিয়াজুড়ি থানার আড়ারকান্দি গ্রামে ট্রলারে করে যান তিনি। ট্রলার থেকে নামার পর রাত ৮টায় মুঠোফোনে পরিবারের সাথে সর্বশেষ কথা হয় তার। এরপর থেকেই মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খালিয়াজুড়ি থানায় জিডি করার পর লেপসিয়া পুলিশ ফাঁড়ি হাওড় থেকে তার বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করে।
লেপসিয়া পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এসআই হানিফ উদ্দিন জানান, হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে খালিয়াজুড়ি উপজেলায় আড়ারকান্দি গ্রামের বাদল, পাভেল ও তরিকুল নামে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত বাদল ও পাভেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামী তরিকুলের কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম জানান, ধান ব্যবসায়ী আঃ মজিদের খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছেন গৌরীপুর পাওয়ার ট্রিলার মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com