সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীতাকুণ্ড বিশাল অজগর ধরা খেল লোকালয়ে

সীতাকুণ্ড বিশাল অজগর ধরা খেল লোকালয়ে

মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ডঃ


চট্রগ্রামের সীতাকুণ্ড পৌরসভার
পন্থিছিলা এলাকায় ১২ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ খাবারের সন্ধানে গ্রামে চলে আসে। অজগরের খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে গ্রামের মানুষজন আতংকিত হয়ে পড়ে।

রোববার দুপুরে উপজেলার পন্থিছিলা গ্রামে পুলিন মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় অজগর সাপটি দেখতে উৎসুক জনতার ঢল নামে। জানা যায়, দিনে সাপটি দেখে কয়েকজন যুবক সাপটিকে অভিনব কৌশলে জালে আটকিয়ে রেখে বন বিভাগকে জানায়। তারা এলাকায় এসে বিশাল অজগরটি নিয়ে যায়।

স্থানীয়রা বলেন, অজগর সাপটি বাড়ির পুকুরে দেখা যায় এসময় সাপটি দুটি হাঁসকে মেরে ফেলে। সারাদিন সাপটিই ডোবার পাড়েই ছিল। এসময় জনতা সাপটিকে দেখতে এলাকায় ভীড় জমায়।

অজগর সাপটির ব্যাপারে যুবকরা বলেন, সাপটি যে দুটি হাঁসকে মেরেছে আমরা ওই মৃত হাঁসগুলো বাড়ির টিউবওয়েলের কাছে এনে রেখে পাশেই লুকায়িতভাবে অবস্থান করি। প্রায় ঘন্টা খানেক পর রাত এগারোটার দিকে সাপটি হাঁসগুলো খেতে আসলে আমরা মাছ ধরার জাল ছুড়ে মারি। এসময় বিশাল আকৃতির অজগরটি জালে আটকা পড়ে। বিষয়টি বনবিভাগকে জানালে তারা এসে নিয়ে যায়।

এ বিষয়ে বনবিভাগের বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা সুমেন বড়ুয়া বলেন, সকালে সাপটিকে ধরার পর বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com