শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আরিফুর রহমান মিসুক,
রাজবাড়ী প্রতিনিধিঃ


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে
৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৬ আগষ্ট) বিকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা এলাকার নদী থেকে স্থানীয় ভাবে তৈরী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়। অবৈধ ড্রেজার মালিকের
নাম মিনু সরদার (ওরফে মিনু মেম্বার)(৪০)। সে স্থানীয় ইউনিয়ন পরিষদ দেবগ্রামের সংরক্ষিত মহিলা আসনের শাহনাজ মহিলা মেম্বারের স্বামী।মহিলা মেম্বারের দাপটে তার স্বামী মিনু সরদার দীর্ঘদিন মরা পদ্মায় বালু উত্তোলন করে আসছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, অবৈধভাবে দেবগ্রামের ইউনিয়নের তেনাপঁচা এলাকায় নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মিনু সরদার (৪০) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, উপজেলায় অবৈধভাবে কোন ড্রেজিং ব্যবহার করে মাটি বিক্রি করতে পারবে না। প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com