বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় মাদক মামলায় একজনের মৃত্যুদন্ড ৩ জন খালাস

গাইবান্ধায় মাদক মামলায় একজনের মৃত্যুদন্ড ৩ জন খালাস


শেখ  মো : আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধায় মাদক মামলায় পারভেজ নামের একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। ১৭ আগষ্ট  মঙ্গলবার বেলা ১১টায় গাইবান্ধা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় প্রদান করেন। রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। অপরদিকে মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী পারভেজ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্মপুর গ্রামের শামীম আলমের ছেলে।
মামলার বিবরণে জানাযায়,  ২০১৮ সালের ১ নভেম্বর  গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় একটি যাত্রিবাহী মিনিবাসে তল্লাসী চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইনসহ পারভেজকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আরও তিনজনকে আটক করা হয়। তবে আদালতে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।
ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফারুক আহম্মদ প্রিন্স। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, দেশকে মাদক মুক্ত করতে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবিলম্বে এই রায় কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। অপর দিকে, মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর পক্ষের আইনজীবী রায়ে অসন্তোষ প্রকাশ করেবলেছেন তার আসামি ন্যায় বিচার পায়নি। তাই ঘোষিত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীলের ঘোষণা দেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com