শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুর উপজেলা জামিয়াতুল মোদার্রেছীন সভাপতি ও সম্পাদককে অনাস্থা

সখীপুর উপজেলা জামিয়াতুল মোদার্রেছীন সভাপতি ও সম্পাদককে অনাস্থা

সখীপুর টাংগাইল প্রতিনিধিঃ


সখীপুর উপজেলা জামিয়াতুল মোদার্রেছীনের বর্তমান সভাপতি মো.সাইফুল ইসলাম ও সম্পাদক মোশারফ হোসেনকে অনাস্থা এবং ওই কমিটিতে বিভিন্ন পদ-পদবীতে থাকা ২৮জন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সভাপতি-সম্পাদকের স্বেচ্ছাচারীতা, সীমাহীন দুর্নীতি, শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের কারণে গত ১২আগষ্ট তাঁরা জেলা কমিটির সভাপতি -সম্পাদকের কাছে তাদের পদ ত্যাগ পত্র জমা দেন। অভিযোগ উঠেছে, ৩৭ জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ২৮ জন সদস্য পদত্যাগ করায় মাত্র ৯জন নিয়ে স্বৈরাচারীভাবে সমিতির কার্যক্রম চালাচ্ছেন স্বঘোষিত সভাপতি সাইফুল ইসলাম।
জানাযায়, অনেক আগেই সমিতির কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে বর্তমান সভাপতি স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেই সভাপতি হয়ে ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন। এরপর স্বঘোষিত কমিটির সভাপতির বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু করে সমিতির অধিকাংশ সদস্য। আন্দোলনের তোপের মুখে কেন্দ্রীয় কমিটির নেতাদের চাপে বর্তমান কমিটির সহসভাপতি মাও.হাবিবুর রহমানকে আহবায়ক করে নতুন কমিটি করে দিতে বাধ্য হয়। আহবায়ক কমিটি সমিতির সমস্ত হিসাব ও দলিল দস্তাবেজ বুঝে নিতে চাইলে ব্যর্থ হয়। পরে আহবায়ক কমিটির অজান্তে সমিতির ঘরে নতুন তালা লাগিয়ে দেয় সাইফুল ইসলাম। এতে সমিতির সদস্যরা ক্ষোভে ফুঁসে উঠছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে মারামারির মতো অঘটন। অঘটন এড়ানোর জন্য কেউ কেউ জেলা বা কেন্দ্রীয় কমিটির নেতাদের হস্তক্ষেপ কামনায় করছেন বলে জানা গেছে।
পদত্যাগকারী বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মো.আ: লতিফ বলেন, সভাপতি সীমাহীন দুনীতিবাজ ও অর্থলোভী থাকায় সমিতির দায়িত্ব ছেড়ে দিতে চায় না।
অধ্যাপক আবদুস ছালাম বলেন, সমিতির টাকার হিসাব মিলাতে ব্যর্থ হওয়ায় অন্যায়ভাবে জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইছে। কিন্তু সমিতির টাকার পাই পাই হিসাব দিতে হবে
বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীন (মাদ্রাসা শিক্ষক সমিতি) সখীপুর উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম বলেন,সদ্য পদত্যাগ করা ২৮জন সদস্যর কাছ থেকে জোর পূর্বক সাইন নেওয়া হয়েছে।ওরা সবাই আমার সাথে আছে।নতুন আহবায়ক কমিটি সম্পর্কে আমার কিছু জানা নাই।আমার কমিটির মেয়াদ এখনো আছে।অফিসে তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরাতন তালাটি নষ্ট হওয়ায় আমি নতুন একটা তালা কিনে অফিসের জন্য ব্যবহার করতেছি।আমি সম্পাদক সাহেব কে একটা চাবি দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com