সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজী পরিবার আলোকিত পরিবার

গাজী পরিবার আলোকিত পরিবার

এম. শাহীন আল আমীন,জামালপুর

আলোর ঝলক ছড়িয়ে পড়েছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে গাজী পরিবারে। মরহুম গাজী শামছুল হক ও আম্বিয়া আক্তারুন্নেছার পরিবারের প্রতিটি সদস্য উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ কর্মকর্তা ও দেশের গুরুত্বর্পূণ পদে থেকে দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। শিক্ষার মান উন্নয়ন, বনায়ন, পশু সম্পদের উন্নয়ন ও মানবসেবাসহ নানা বিষয়ে অবদান রেখে চলেছেন গাজী পরিবার। গাজী পরিবারের একাধিক সদস্য মুক্তিযুদ্ধেও অংশ গ্রহণ করেছেন। শহীদ হয়েছেন বীর মুক্তিযোদ্ধা গাজী আহাদুজ্জামান।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামের শিক্ষানুরাগী গাজী শামছুল হক ছিলেন স্কুল শিক্ষক। তার স্ত্রীর নাম ছিলেন আম্বিয়া আক্তারুন্নেছা। শিক্ষাবান্ধব জুটি গাজী শামছুল হক ও আম্বিয়া আক্তারুন্নেছার ঘরে জন্ম নেয় ৯ সন্তান। শিক্ষক স্বামীর পাশে থেকে ও অনুপ্রেরণা দিয়ে গাজী পরিবারের প্রতিটি সন্তানকে উচ্চ শিক্ষা ও সুশিক্ষায় শিক্ষিত করে তুলেন। গাজী পরিবারে এখন আলোর ছড়াছড়ি।
মরহুম গাজী শামছুল হক ও আম্বিয়া আক্তারুন্নেছার এক ছেলে বীর মুক্তিযোদ্ধা গাজী আক্তারুজ্জামান বাংলাদেশ সেনা বাহিনীর ডিভিশনাল প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। আরেক ছেলে গাজী আক্রামুজ্জামান ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। গাজী আক্রামুজ্জামানের তিন ছেলের মধ্যে একজন সেনা বাহিনীর লে: কর্নেল। একজন জার্মানিতে অবস্থান করছেন। আরেকজন একটি প্রাইভেট কোম্পানীর শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন।
গাজী শামছুল ও আম্বিয়া দম্পতির ৩নম্বর ছেলে গাজী আহাদুজ্জামান ১৯৭১ এর মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে শহীদ হয়েছেন। শহীদ বীর মুক্তিযোদ্ধা গাজী আহাদুজ্জামানের নামে বকশীগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম করণ করা হয়েছে।
গাজী পরিবারের ৪ নম্বর ছেলে বীর মুক্তিযোদ্ধা গাজী আফতাবুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর ডিভিশনাল প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। ৫ নম্বর ছেলে গাজী আমানুজ¥ান আমিন মোহাম্মদ গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর। তিনি তার নিজের নামে নিজ গ্রাম আলীরপাড়ায় গাজী আমানুজ্জামান মর্ডাণ কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন। শিক্ষার্থীদের ভরন পোষন ও পোষাকসহ কলেজের সার্বিক ব্যয় গাজী আমানুজ্জামান বহন করে থাকেন। তিনি গাজী আমানুজ্জামান মর্ডাণ কলেজের গর্ভনিং বডির সভাপতি। তার মেয়ে গাজী নূর জাহান একই কলেজের অধ্যক্ষ।
গাজী শামছুল ও আম্বিয়া দম্পতির ৬ নম্বর ছেলে গাজী আজাদুজ্জামান আমিন মোহাম্মদ গ্রুপের এসিসটেন্ট জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। ৭ নম্বর ছেলে প্রকৌশলী গাজী আলতাফুজ্জামান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রোকৌশলী। একই সাথে তিনি সিভিল ইঞ্জিনিয়ার এ্যালামাইনের কেন্দ্রীয় কমিটির সভাপতি। ৮ নম্বর ছেলে কর্ণেল গাজী আহসানুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল পদে বগুড়া সেনা নিবাসে কর্মরত আছেন। ৯ম ছেলে ড.গাজী সাইফুজ্জামান প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ন সচিব হিসেবে কর্মরত আছেন। ড.গাজী সাইফুজ্জামানের স্ত্রী প্রফেসর জাহানারা জামান ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান।
গাজী পরিবারের জন্যই আলোকিত হয়ে উঠছে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলরিপাড়া গ্রাম। গাজী পরিবার এই গ্রামে প্রতিষ্ঠা করেছেন স্কুল,কলেজ, মাদরাসা, মসজিদ, ডেয়রি খামার, বনাঞ্চল, মৎস খামার, বনোজ প্রাণীদের অভায়রণ্যসহ নানা প্রতিষ্ঠান। অসংখ্য সেবা মূলক প্রতিষ্ঠান করেছেন গাজী পরিবার। খামার থেকে উৎপাদিত দুধ বিনামূল্যে শিক্ষার্র্থীদের মাঝে বিতরণ করে থাকেন গাজী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com