সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করিডর ঘুর‍তে এসে ভুলবশত ভারতে প্রবেশ চরম উত্তেজনায় দুই দেশ।

করিডর ঘুর‍তে এসে ভুলবশত ভারতে প্রবেশ চরম উত্তেজনায় দুই দেশ।


ফরিদুল ইসলাম রানা 
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

 ১৬ই আগষ্ট (সোমবার) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঐতিহাসিক স্থান তিনবিঘা করিডোরের বাম দিকে ভারতের কুচলিবাড়ি(ধাপরা) অভিমুখে ভুল বশত দুই বাংলাদেশি প্রবেশ করায় চরম উত্তেজনা বিরাজের ঘটনা ঘটেছে।

জানা যায় নীলফামারীর ডিমলা এলাকার দুই বাংলাদেশি নাগরিক জয়নাল আবেদিন (৩২) ও আল- মামুন (৩০) দহগ্রাম ঘুরতে এসে ভূল করে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় ৪৫ বিএসএফ ব্যাটালিয়ন টহল দল তাদের গতিরোধ করে এবং তাৎক্ষণিক বাংলাদেশ ৫১ বিজিবি(রংপুর) এর তিনবিঘা ক্যাম্পের টহল দলের সদস্যদের কাছে ঐ দুই বাংলাদেশিকে হস্তান্তর করে। ভুল করে ভারতে প্রবেশ করে দুই বাংলাদেশি ভারতীয় বিএসএফ এর কাছে মারধরের স্বীকার হয়। বিএসএফ রাইফেল দিয়ে মারধর করেছে বলে যুবকদের অভিযোগ।

আহতবস্থায় বিষয়টি তাঁরা তিনবিঘা করিডোরে দায়িত্বরত বিজিবিকে জানায়। বিজিবি তাৎক্ষণিক প্রতিবাদ করে। এ ঘটনায় বিজিবি- বিএসএফের মধ্যে তিনবিঘা গেটের সম্মুখে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘন্টা গেট দিয়ে চলাচল বন্ধ থাকে বলে স্থানীয়রা জানান।

পতাকা বৈঠকে বিএসএফের দুই কোম্পানি কমান্ডার বিজিবি’র নিকট বাংলাদেশিকে মারপিটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
এদিকে সাধারণ মানুষের দাবি তিন বিঘা করিডোর যেহেতু ঐতিহাসিক একটি স্থান এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে। তিনবিঘা করিডোরের ভীতরে ভারতীয় ট্রাফিকের গাফিলতির কারণে প্রায় মানুষ ভুল করে ভারতে প্রবেশ করছে। অনেকের দাবি ভারতীয় ট্রাফিক ভাল করে দায়িত্ব পালন করলে এ ধরণের ভূল থেকে অপরিচিত মানুষগণ রক্ষা পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com