সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এ কেমন ধৃষ্টতা! তাহিরপুরে শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায়

এ কেমন ধৃষ্টতা! তাহিরপুরে শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায়


মোঃ আতিকুর রহমান,সুনামগঞ্জ প্রতিনিধিঃ


জাতীয় শোক দিবস ও জাতীর জনকের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আওতাভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে রবিবার সকাল হতে সন্ধ্যা অবধি জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। উপজেলার বাদাঘাট মেইন রোডে হাজী কালু মিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকিং এজেন্ট কেন্দ্রটির অবস্থান।
জাতীয় শোক দিবস ও জাতীর জনকের শাহাদত বার্ষিকীতে রাষ্ট্রীয় নির্দেশনা উপেক্ষা করে পতাকা উত্তোলন না করে এমন ধৃষ্টতা দেখানোর ঘটনাটি জানাজানি হলে বীর মুক্তিযোদ্ধা ,স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজনের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।,এ নিয়ে গত দু’দিন ধরে নানা শ্রেণি পেশার লোকজনের মধ্যে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চরম ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। 
ইসলামী ব্যাংকের আওতাভুক্ত এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের পরিচালক মাওলানা জাহিদুর রহমান এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে পতাকা উত্তোলন না করার বিষয়টি গণমাধ্যমের নিকট স্বীকার করে বললেন, আমার ব্যাংকিং এজেন্ট কেন্দ্রে থাকা অফিস সহকারি পারভেজকে দায়িত্ব দিয়েছিলাম পতাকা উত্তোলনের জন্য। সে ওই ভবনে গিয়ে দেখেছে আরো ৪/৫টি পতাকা উত্তোলন করা আছে। তাই হয়ত ব্যাংকিং এজেন্ট কেন্দ্রের পতাকা উত্তোলন করেনি।
এ ব্যাপারে অফিস সহকারি পারভেজ বলেন, রবিবার সকালে পতাকা টাঙ্গিয়ে ছিলাম। নরম করে বাঁধায় পতাকা নিচে পড়ে গেছে।  
উপজেলার বাদাঘাট বাজারের হাজি কালু মিয়া মার্কেটের নিচ তলায় সানি এন্ড মিটি সূ ষ্টোর’র ব্যবসায়ী ইকবাল হোসেন জানান,দ্বিতীয় তলায় থাকা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় রবিবার সকাল হতে জাতীয় পতাকাই উত্তোলন করেননি দায়িত্বরতরা। 
একই ভবনের তৃতীয় তলার ভাড়াটে ও শিক্ষক গোলাম হোসেন জানান, মাওলানা জাহিদুর রহমানের স্বদিচ্ছার অভাবেই জাতীয় শোক দিবস ও জাতীর জনকের শাহাদত বার্ষিকীতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করেননি। বিষয়টি দেখে আমিসহ অনেকেই মর্মাহত হয়েছেন।
উপজেলার বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জুনাব আলী বলেন, রাষ্ট্রীয় নির্দেশনা উপেক্ষা করাটা অনেকটা রাষ্ট্রদ্রোহীতার শামিল।  বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ তালুকদার বলেন, শোক দিবস ও জাতীর জনকের শাহাদাত বার্ষিকীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন না করে যে ধৃষ্টতা দেখানো হয়েছে তাতে আমরা মুক্তিযোদ্ধাগণ ব্যাথিত হয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
সোমবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় নির্দেশনা থাকার পরও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে জাতীয় পতাকা কেন উত্তোলন করা হয়নি তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com