নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় পৃথক পৃথক স্থানে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলো, কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার পাটোয়ারী বাড়ির মো.রুপমের মেয়ে তাসনিন আক্তার (৩)ও তার ফুফুতো ভাই সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের তিন পুকুরিয়া এলাকার ছমদ আলী চৌকিদার বাড়ির নুরুজ্জামান রিপনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (৩) ও সুবর্ণচর উপজেলার চরক্লাক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সোহেলে মেয়ে বিবি মরিয়ম (১৬) মাস বয়সী শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়।
সোমবার (১৬ আগেষ্ট) বিকেলে ওই তিন শিশু পরিবারের সদস্যদের অগোচরে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুজির পর তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
সেনবাগ উপজেলার বাসিন্দা নিহত শিশুর চাচা ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু আবদুল্ল্যাহ বসুরহাট পৌরসভায় তার আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে সেখানে পানিতে পড়ে মারা যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান, ঘটনাটি জানা ছিলনা। খোঁজ খবর নিয়ে দেখছি।
Leave a Reply