বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গলায় রশি ও হাত পা বাঁধা লাশ – পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গলায় রশি ও হাত পা বাঁধা লাশ – পরিবারের দাবি পরিকল্পিত হত্যা


 কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে গলায় রশি ও হাত পা বাঁধা অবস্থায় মোঃ নিজাম সরদার(৪০) নামে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পরিবারের দাবি পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আজ সকালে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ড গোপালপুর গ্রাম নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছেন কালকিনি থানা পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের আঃ রহমান সরদারের বড় ছেলে মোঃ নিজাম সরদার(৪০) গ্রাম্যে পল্লি চিকিৎসক ছিলেন। আজ সকালে বাড়ির পাশে থাকা একটা বেল গাছের নিচে হাত পা বাঁধা,গলার সাথে রশি টি বেল গাছের ঢাঁলায় বাঁধা এবং মাটিতে হাঁটু গেঁড়ে বসা অবস্থায় দেখতে পায় মসজিদের ইমাম। পরে পরিবারের লোকজনকে জানানো হলে ঘটনা স্থানে গিয়ে লাশটি দেখেন এবং তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনা স্থান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
নিজাম সরদারের প্রথম স্ত্রী জোসনা বেগম পারিবারিক কলহের জেরে গত তিন মাস আগে বাড়ি থেকে চলে যান, এবং ফিরে না আসলে গত দেড় মাস আগে পাখি আক্তারকে বিয়ে করেন নিজাম সরদার। নিজ গ্রামে ঘুরে ঘুরে পল্লী চিকিৎসা করে জীবিকা নির্বাহ করতেন। তবে দীর্ঘ দিন যাবত ছোট ভাই হার্বাল চিকিৎক সোলায়মান সরদারের সাথে পারিবারিককলহ চলে আসছে বলে স্থানীয় এলাকাবাসিরা জানায়।
পরিবারের দাবি এটা আত্মহত্যা না,পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
কালকিনি থানান ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন,খবর পেয়ে ঘটনা স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিক সুরা থাল করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।আমাদের অনুসন্ধান চলছে,এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি বিবেচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com