রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধা পৌর মেয়রের প্রতিহিংসার শিকার হচ্ছেন তালিকাভুক্ত ঠিকাদাররা

গাইবান্ধা পৌর মেয়রের প্রতিহিংসার শিকার হচ্ছেন তালিকাভুক্ত ঠিকাদাররা

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা মার্কার পক্ষে কাজ করায় নির্বাচিত পৌর মেয়র প্রতিহিংসার জেরে তালিকাভুক্ত ঠিকাদারদের সাথে পক্ষপাতমূলক আচরণ করছেন। তাদের ঠিকাদারি লাইসেন্স নবায়ন ও বিভিন্ন কাজের বিল প্রদান করা হচ্ছে না। ১৬ আগষ্ট সোমবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তালিকাভুক্ত ঠিকাদাররা এ অভিযোগ করেন। তারা এব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষসহ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।গাইবান্ধা পৌরসভার ঠিকাদারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স জোহা অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সরদার মো. শাহীদ হাসান লোটন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদাররা দীর্ঘদিন ধরে ভ্যাট, ট্যাক্স ও পৌরসভায় সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে সুনামের সাথে ঠিকাদারি করে আসছেন। প্রতি অর্থবছরে তাদের লাইসেন্স নবায়ন করতে হয়। কিন্তু পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মতলুবর রহমান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নৌকা মার্কার পক্ষে কাজ করায় ঠিকাদারদের সাথে পক্ষপাতমূলক স্বেচ্ছাচারী আচরণ শুরু করেন। তিনি প্রতিহিংসা বশত তাদের লাইসেন্স নবায়ন করছেন  না। এমনকি তাদের বিভিন্ন  কাজের বিল প্রদানও করা হচ্ছে না।সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, তালিকাভুক্ত কোন ঠিকাদারের বিরুদ্ধে যদি অপকর্ম, দুর্নীতির অভিযোগ থাকে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেন তারা । বিধিমালা অনুযায়ী কোন ঠিকাদারের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার ঠিকাদারি লাইসেন্স নবায়ন না করার কোন নিয়ম নেই। কিন্তু তাদের কোন ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও পৌর মেয়র বিভিন্ন তালবাহানা করে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সময়ক্ষেপন করছেন। পৌর মেয়র কোন বিশেষ মহলকে খুশি করতে তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বি নৌকা মার্কার প্রার্থীর সমর্থক ঠিকাদারদের সাথে এমন বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণ করছেন। লাইসেন্স নবায়ন করা হলে পৌর রাজস্বসহ সরকারের কোষাগারে অনেক অর্থ জমা হবে। এতে পৌরসভা তথা দেশের সার্বিক উন্নয়ন হওয়ার কথা। গাইবান্ধা পৌরসভায় আগামী ২৫ আগস্ট এলজিএসপির দরপত্র রয়েছে। ওই দরপত্রসহ বিভিন্ন দরপত্রে অংশগ্রহণ থেকে দূরে রাখতেই পৌর কর্তৃপক্ষের এটা দূরভিসন্ধি। এছাড়াও পৌরসভার অনেক কাজ দরপত্র ছাড়াই বাস্তবায়ন করা হচ্ছে। এমনকি মেয়রের অফিস রুম ইন্টেরিয়র ডেকেরেশনের কাজ চলছে। অথচ পৌর তহবিলে অর্থ নেই মর্মে কবরস্থানের খাদেমসহ পৌরসভার অনেক কর্মচারীর বেতন কমিয়ে দেয়া হয়েছে।
 সংবাদ সম্মেলনে আরও জানানো হয় অবিলম্বে লাইসেন্স নবায়নসহ উত্থাপিত সমস্যাসমূহ সমাধান না হলে পৌর মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সংবাদ সম্মেলনে অন্যান্য ঠিকাদারের মধ্যে বক্তব্য রাখেন খান মো. সাঈদ হোসেন জসিম, মো. ঈশা মিয়া, প্রদীপ কুমার সরকার বটু, হাসান মাহমুদ রাসেল, ওয়াহিদ মুরাদ লিমন, জিয়াউর রহমান সুমন, রাসেল আকন্দ, এরশাদ মল্লিক অনু, মাহবুব হোসেন লিটন, রবিউল ইসলাম রুবেল প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com