সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালের ইউএনও’র প্রধানমন্ত্রীর উপহারের পরিবারের সাথে শোক দিবস পালন

ত্রিশালের ইউএনও’র প্রধানমন্ত্রীর উপহারের পরিবারের সাথে শোক দিবস পালন


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া পরিবারের সদস্যদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন ত্রিশালের উপজেলার নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। রবিবার বিকালে এ সুযোগে আনন্দে আত্নহারা হয়ে পড়েন গুচ্ছ গ্রামের বাসিন্দারা।এই গুচ্ছ গ্রামের ৭টি ভূমিহীন পরিবার মহান স্বাধীনতা সংগ্রামের ৫০ বছর পর জাতির জনককের জন্ম শতবার্ষিকীতে মাথা গুজার ঠাই পেয়েছে। অল্প কিছুদিন আগে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর সহ জমির দলিল হস্তান্তর করা হয়।এ সময় উপজেলা নির্বাহি অফিসার মোস্তাফিজুর রহমান প্রতিটি ঘর ঘুরে ঘুরে দেখেন। তাদের সাথে কথা বলেন। তাদের সাথে খাবার খান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য  দোয়া, মিলাদ মাহফিলের ও গনভোজের আয়োজন করা হয়। কানিহারী ইউনিয়ন পরিষদের সহায়তায় তিনি সেখানে দু’টি ফলজ বৃক্ষও রোপন করেন। এই অবহেলিত জনগোষ্ঠী উপজেলার সর্বোচ্চ কর্তাব্যক্তিকে কাছে পেয়ে আনন্দে উদ্যেলিত হয়ে উঠেন। তাদের চোখে-মুখে এক অপ্রত্যাশিত তৃপ্তি পরিলক্ষিত হয়। তাদের আমন্ত্রনে তিনি ছুটে আসবেন এটা ছিলো তাদের কাছে কল্পনাতীত।উপজেলার নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে এই ভূমিহীন পরিবারের নতুন আশ্রয়স্থলে তাদেরকে নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া ও গনভোজের আয়োজন করতে পেরে খুবই আনন্দবোধ করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী, কানিহারী ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল ও সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য সহ গ্রামবাসীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com