রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কলাপাড়া ছাত্রদলের সাবেক সভাপতি আমতলীতে হেরোইন সহ গ্রেফতার

কলাপাড়া ছাত্রদলের সাবেক সভাপতি আমতলীতে হেরোইন সহ গ্রেফতার


মোঃ হুমায়ুন কবির ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাদল মৃধাকে হেরোইনসহ এবং অপর কারবারি মেহেদি হাসান আশিককে গাজাসহ গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, আজ (রবিবার) বিকেলে আমতলী থানার এসআই শুভ বাড়ৈর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চাওড়া ইউনিয়নের আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারবাড়ী বাস স্ট্যান্ডে আলাউদ্দিন গাজীর চায়ের দোকানের সামনে থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় চিহ্নিত মাদক কারবারি কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বাদল মৃধাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে ২৫ গ্রাম হিরোইন উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়। 
অপরদিকে রবিবার দুপুরে আমতলী থানার এসআই মোঃ শহিদুল আলমের নেতৃত্বে পুলিশ অপর চিহ্নিত মাদক কারবারী মোঃ মেহেদি হাসান আশিককে উপজেলার আড়পাঙ্গাশিয়া-ঘোপখালী সড়কে তার নিজ বাড়ির সামনের রাস্তা থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় আটক করা হয়। এ সময় তার শরির তল্লাশি করে ১১ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আশিক ওই এলাকার মোঃ আমিনুল ইসলাম হাওলাদারের পুত্র। 
গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(ক) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।   
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com