সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনার আমতলীতে মাইক্রোবাস খাদে পড়ে ২ চীনা নাগরিক সহ তিনজন নিহত

বরগুনার আমতলীতে মাইক্রোবাস খাদে পড়ে ২ চীনা নাগরিক সহ তিনজন নিহত


মোঃ সাইদুর রহমান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে মাইক্রোবাস খাদে পড়ে  তালতলী উপজেলার আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই চীনা কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাদের মাইক্রোবাস চালক।
রোববার গভীর রাতে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং ও দোভাষী প্রকৌশলী মোঃ ফখরুল হাসান।
নিহত দোভাষী প্রকৌশলী মোঃ ফখরুল হাসানের বাড়ি ঢাকার গুলশান। তার বাবার নাম মোঃ আনিসুর রহমান। তবে অন্যদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আহত মাইক্রোবাস চালক মোঃ মুসা মৃধা পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামের আব্দুস সালাম মৃধার ছেলে।
আমতলী থানার অফিসার ইনচার্জ শাহআলম হাওলাদার তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, ওই তিন কর্মকর্তা ঢাকা থেকে একটি ভাড়ায় চালিত মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-হ-১৩-১৫৭৪) তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং ও দোভাষী প্রকৌশলী মোঃ ফখরুল হাসান ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে পুলিশ রাতেই নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত গাড়িচালক মোঃ মুছা মৃধা করোনায় আক্রান্ত হওয়ায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোঃ সাইদুল ইসলাম বলেন, গাড়ি খাদে পড়ে যাওয়ার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু গাড়িটি পানির মধ্যে ডুবে থাকায় কিছুই করতে পারিনি। পরে পুলিশ এসে গাড়ির ভেতর থেকে তিনজনের মরদেহ এবং চালককে উদ্ধার করে।
মাইক্রোবাস চালক আহত মোঃ মুছা মৃধা মোবাইল ফোনে বলেন, সড়কের মোড় ঘুরতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।
তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দোভাষী তন্ময় বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং ও দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসান ঢাকা থেকে মাইক্রোবাসে তালতলীতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আমতলী থানার এসআই মোঃ আকবর আলী ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বরগুনা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর মল্লিক বলেন, আইসোটেক তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও চায়না দূতাবাস নিহত দুই নাগরিকের মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার সব ব্যবস্থা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com