শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা প্রামানিক হিরু (৭৫) আর নেই, ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৯টায় সাদুল্লাপুর উপজেলা সদরের ভাতগ্রাম রোডস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার জানাযা নামাজ আজ ১৬ আগস্ট সোমবার বাদ আসর সাদুল্লাপুর কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে অনুষ্ঠিত হবে। সকল মুক্তিযোদ্ধা , আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে৷
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সমাবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহরিয়ার খান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, পেজাজীবী সংগঠন।
Leave a Reply