সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাটোরে বসুন্ধরার খাদ্য সহায়তা

নাটোরে বসুন্ধরার খাদ্য সহায়তা

ইমাম হাছাইন পিন্টু নাটোর:

করোনা মহামারিতে দেশের অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিতে নিরলস কাজ করে চলেছে কালের কণ্ঠ শুভসংঘ। এর ধারাবাহিকতায়  নাটোরের তিন উপজেলায় এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিন উপজেলায় ১০০০ পরিবারের মধ্যে বসুন্ধরার খাদ্য সহায়তার উপহারসামগ্রী বিতরণ করেন শুভসংঘের সদস্যরা।

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে  কার্যক্রম শুরু করা হয়। স্বাস্থ্যবিধি মেনে বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪০০, লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে ৪০০ এবং সদর উপজেলার ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।

লালপুরে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে শুরুতেই বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। পরে তিনি বলেন, ‘দেশের বৃহৎ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ সারা দেশের মতো আমাদের লালপুরে অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী দিয়েছেন। এই মহৎ উদ্যোগের জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকারের একার পক্ষে এই মহামারি মোকাবেলা সম্ভব নয়। সাধ্যানুযায়ী অন্যদেরও আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত।’

এখানে খাদ্য বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, ওসি ফজলুর রহমান ও নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক গাউসুল আজম।

বাগাতিপাড়ায় খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল। তিনি এই উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ দেন ও কৃতজ্ঞতা জানান। এখানে কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ইউএনও প্রিয়াঙ্কা দেবী পাল, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুম অনন্য, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, ওসি সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান মো. রওশন কামাল প্রমূখ। 

সদরে কার্যক্রমে উপস্থিত হয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘কালের কণ্ঠ শুভসংঘ সারা দেশে দুই লাখ ১৬ হাজার মানুষের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। এতে নাটোরকেও অন্তর্ভুক্ত করায় আমি শুভসংঘকে ধন্যবাদ জানাই।’

খাদ্যসামগ্রী বিতরণের সব কার্যক্রমে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক সুষ্ময় দাস।

এদিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সরকারি অনার্স কলেজ মাঠে ৪০০ পরিবার ও গুরুদাসপুর উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ পরিবারের মধ্যে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তার উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বড়াইগ্রামে খাদ্য সহায়তার উপহারসামগ্রী বিতরণ কাজে উপস্থিত হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘আমাদের উপজেলার অসহায় মানুষকে বসুন্ধরা গ্রুপ খাদ্য সহায়তা দিয়েছে। আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

এখানে উপহারসামগ্রী বিতরণ কাজে আরো উপস্থিত ছিলেন ইউএনও মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি সরওয়ার হোসেন প্রমূখ। 

অপরদিকে গুরুদাসপুরে বসুন্ধরার খাদ্য সহায়তার উপহারসামগ্রী বিতরণকাজে উপস্থিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘করোনার মধ্যে দেশের দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’

গুরুদাসপুরে উপহারসামগ্রী বিতরণকাজে আরো উপস্থিত ছিলেন ইউএনও তমাল হোসেন, পৌর মেয়র শাহনাজ আলী মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, থানার ওসি আব্দুর রাজ্জাক, কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি আবদুল আলী আক্কাস প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com