নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে কাশিমনগড় পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর উত্তম কুমার এর নেতৃত্বে এ এস আই মোহাম্মদ গোলাম মোস্তফা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবারে ১৬ই আগষ্ট উপজেলার বহড়া ইউনিয়নের চেঙ্গারবাজারে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ অবৈধ মাদক এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি অটোরিক্সা জব্দ সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের হাজী আব্দুল আহাদ মিয়ার পুত্র মোঃ আক্তার মিয়া (৪৫)।
এ বিষয় টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক।তিনি আরো জানান,গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply