সুমন পাটোয়ারী গাজীপুর :
গাজীপুর মহানগরে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠু-সুন্দর ভাবে উদযাপনের লক্ষ্যে নগদ অর্থ ও ১৫০ টি গরু দিয়েছেন নগর পিতা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম।
গাজীপুর নগর পিতা এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন থাকলেও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধা ও দলের প্রতি ভালোবাসার টানেই তিনি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ আয়োজন করেছেন।
গাজীপুর নগর পিতা এ্যাডঃ জাহাঙ্গীর আলম জানান, নগরের ৫৭টি ওয়ার্ড, থানা ও বিভিন্ন ইউনিট এবং সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের গণভোজ অনুষ্ঠানে জন্য তিনি নগরজুড়ে ১৫০টি গরু বিতরণ করছেন।
এছাড়াও শোক দিবসের অনুষ্ঠানের জন্য যাতে কারো কাছ থেকেই অর্থ সহযোগিতা কিংবা চাঁদা না নিতে হয়, সেজন্য প্রত্যেকটি গরুর সঙ্গে কমপক্ষে (৫০,০০০)পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়েছে।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে গাজীপুর সিটি করপোরেশনের সকল ওয়ার্ডে গরু জবাই করে গণভোজের আয়োজন এবং দুস্থ অসহায় মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন।
গাজীপুর নগর পিতার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে গরু ও নগদ অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ্যাডঃ ওয়াজ উদ্দিন মিয়া, এস এম মোকসেদ আলম মেয়রের পক্ষে এ গরু হস্তান্তর করেন।
এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply