আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ জীবন রক্ষাকারী অক্সিজেন কনসেনট্রেটর ও পালস অক্সিমিটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফ আহমেদ এম.পি,প্রতিমন্ত্রী,গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকরামুল হক টিটু মেয়র,ময়মনসিংহ সিটি কর্পোরেশন, মোঃ শফিকুর রেজা বিশ্বাস,বিভাগীয় কমিশনার,ময়মনসিংহ বিভাগ,ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম,ডিআইজি,ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।এ সময় উপস্থিত ছিলেন মোহাঃ আহমার উজ্জামান,পিপিএম-সেবা,পুলিশ সুপার, ময়মনসিংহ,এ কে এম গালিভ খান, উপ-পরিচালক,স্থানীয় সরকার, ময়মনসিংহ,অধ্যাপক ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ,অধ্যক্ষ,ময়মনসিংহ মেডিকেল কলেজ,অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা, এহতেশামুল আলম,সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ মহানগর শাখা, অপরাপর রাজনৈতিক ব্যক্তিবর্গ,জেলা প্রশাসন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যাক্তিত্বগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগে: জেনারেল মোঃ ফজলুল কবীর, পরিচালক,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। অনুষ্ঠান শেষে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৫০০ পালস অক্সিমিটার সম্মানিত পরিচালক মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply