শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চৌগাছায় সেপটি ট্যাংকে বাবা- ছেলের মর্মান্তিক মৃত্যু

চৌগাছায় সেপটি ট্যাংকে বাবা- ছেলের মর্মান্তিক মৃত্যু

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি 

যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার সিংহঝুলী গ্রামের হাদিউজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই জন হলেন চৌগাছা  ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মধু দাস (৪৬) ও তার ছেলে সাগর দাস (২৫)। 

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার দিন সকালে মধু দাস হাদিউজ্জামানের বাড়ির সেফটিক ট্যাংক পরিস্কার করতে নামেন। এ সময় বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে ট্যাংকের ভেতরেই পড়ে যান তিনি। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তার স্ত্রী সন্তান। এসময় বাবাকে উদ্ধারে ছেলে  সাগর দাস ট্যাংকে নামলে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন।

ফায়ার সার্ভিস যশোর অঞ্চলের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, মুঠোফোনে খবর পাওয়ার সাথেই সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়। টিম লিডার দেলোয়ার হোসেনের নেতৃত্বে সেফটিক ট্যাংক থেকে বাবা ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসালাম সবুজ জানান, বাবা ছেলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com