ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর):
গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলায় বনভোজনে এসে শাহিন(২২) নামে এক যুবক নিখোঁজ হন।
গতকাল রবিবার উপজেলার দরবারিয়া এলাকায় বনভোজনে এসে নদীতে গোসল করতে নামে শাহিন ও তার বন্ধুরা। গোসল শেষ করে সবাই উঠে আসলেও শাহিনের কোন খোঁজ মিলেনি।
জানা গেছে শাহিন ও তার বন্ধুরা মিলে সাভার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০জন শ্রমিক মিলে নৌকা দিয়ে বনভোজনে আসেন। বিকেল পোনে পাঁচটার দিকে উপজেলা দরবাড়িয়া এলাকা আসে পরে বন্ধুরা সবাই মিলে নৌকা থামিয়ে কালিয়াকৈর উপজেলার গাজীখালী নদীতে সবাই মিলে গোসল করতে নামে সকল গোসল করে উঠলেও এসময় শাহিন নামে ওই যুবক নদীর স্রোতে নিখোঁজ হয়। পরে বন্ধুরা কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় নিউজ লেখা পর্যন্ত তাকে খোঁজে পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ আমরা শুরু করি এবং এখনও উদ্ধার কাজ চলছে।
Leave a Reply