সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক -১

ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক -১

কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে গাঁজাসহ মোঃ সুমন ফকির -(৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের জাহাঙ্গীর ফকিরের ছেলে। শনিবার দিবাগত রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়।র‌্যাব-৮ জানায় সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে গত শনিবার দিবাগত রাতে ডাসার উপজেলার দক্ষিন মাইজপাড়ার বীরমোহন উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৪১০ গ্রাম গাঁজা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০২টি সীমকার্ড এবং মাদক বিক্রিত নগদ ১,২০০/- টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী সুমন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার ডাসার থানার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার ডাসার থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে জেলার ডাসার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com