কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার সদর উপজেলা ও সদর দক্ষিন থেকে প্রায় ১৩ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাব ১১ এর সিপিসি ২। তারা অভিনব কায়দায় পেটের স্কচটেপ প্যাঁচিয়েগাঁজা বহন করছিলো।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লারসদর উপজেলারশাসনগাছা বাসস্ট্যান্ডএলাকায়শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কায়দায় পেটের সাথে স্কচটেপ দ্বারা প্যাঁচিয়ে বাসে উঠার সময়দুই কেজি ৭০০ গ্রাম গাঁজাসহএকজনকেগ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সুরুজ ভান্ডারী (৬২) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আনোয়ারপুর গ্রামের বাসিন্দা।
আরেক অভিযানেসদর দক্ষিণেরসোয়াগাজী বাজারথেকে ১০ কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন সদর দক্ষিণ থানার কৃষ্ণনগর গ্রামের মৃত মোরশেদ আলমের ছেলে মোঃ জহির আলম (১৮), চৌদ্দগ্রাম থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত আমির হোসেন এর ছেলে মোঃ রাব্বি (১৮) একই গ্রামের মোঃ সোয়া মিয়ার ছেলে মোঃ ফারুক (১৮)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহের সাথে জড়িত।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply