কুমিল্লা ব্যুরো:
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে নির্মিত গৃহ অসহায় নারীদের প্রদান করা হয়েছে।
রোববার মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুইজন গৃহহীন অসহায় নারীকে এ ঘর প্রদান করা হয়।
এই গৃহগুলো সরকারের আশ্রয়ন প্রকল্পের নকশা অনুযায়ী নির্মাণ করা হয়েছে। এর মধ্যে একটি গৃহ কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাকামোড়া গ্রামের নাজমা আক্তারকে এবং অন্যটি একই উপজেলার উজিরপুর গ্রামের মোসাঃ শাহেনা বেগমকে প্রদান করা হয়।
অসহায় নারীদের মাঝে গৃহ বিতরণ করেন বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব মোঃ মিজানুর রহমানসহ অন্যান্যরা।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান।
অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব মোঃ মিজানুর রহমান, বার্ডের পরিচালক ড. মোঃ কামরুল হাসান, যুগ্ম-পরিচালক বেনজির আহমেদ।
Leave a Reply