শাহাদাত রাসেল চৌধুরী বিশেষ প্রতিনিধি :
১৫ ই আগস্ট শোক দিবস উপলক্ষে সিঙ্গাপুর আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল এবং রান্নাকরা খাবার বিতরণ করা হয়। সিঙ্গাপুর আওয়ামী লীগের উদ্যোগে সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা এবং সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের নেতৃত্বে সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা বর্তামনে দেশে ছুটিতে এসেছেন, নারায়ণগঞ্জের সদর থানার মুক্তারকান্দিতে এবং চাঁদপুরের মতলবে মোট তিনটি স্থানে প্রায় ১২০০ শত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে, এই সময় সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আল আমিন বলেন ১৫ ই আগস্ট বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কিত অধ্যায়, আমরা জাতির জনকের পরিবার এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি আত্মার মাগফেরাত কামনা করে সিঙ্গাপুর আওমীলীগ প্রতিবছর আলোচনা সভা এবং দোয়া মাহফিল করি এবার করোনাকালীন সময় আমরা চিন্তা করেছি দেশে ক্ষুধার্ত মানুষের মধ্যে বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া মাহফিল এবং খাবার বিতরণের মাধ্যমে তাদের আত্মার শান্তির কামনা করবো তাই আমাদের ক্ষুদ্র প্রয়াস ,আমরা সিঙ্গাপুর আওয়ামী লীগের পক্ষ থেকে সব সময় সরকারের পাশাপাশি দেশ এবং দেশের মানুষের সেবায় নিয়োজিত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ নিয়ে এগিয়ে চলা আমদের লক্ষ,হাজার। ১৫ ই আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও বঙ্গবন্ধুর যে স্বপ্ন বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি তাই আমরা সকল মুজিব আদর্শের সৈনিকরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত,দোয়া মাহপফিলে স্থানিয়দের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনহাজী বাচ্চাু মেম্বার নারায়ণগঞ্জ সদর আলীরটেক ইউনিয়ন ৯ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ সদস্য এবং ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলম,আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন রাজু,যুবলীগ নেতা মোঃ নুর মোহাম্মদ সেলিম,এবং পাঞ্চায়েত প্রধান হাজী জয়নাল আবেদীন,সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য বেক্তিবর্গ
Leave a Reply