সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গুরুদাসপুর মাজার জিয়ারত করতে গিয়ে গৃহবধুর মৃত্যু

গুরুদাসপুর মাজার জিয়ারত করতে গিয়ে গৃহবধুর মৃত্যু


রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ 


নাটোরের গুরুদাসপুরে নৌকায় থাকা জেনারেটর মেশিনের ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে খোদেজা বেগম(৪৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 
আজ রবিবার (১৫ আগষ্ট) সকাল ১১ টার দিকে সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধু উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রেজানা গেছে-চলনবিল অধ্যুষিত তিশিখালী ঘাসি দেওয়ানের মাজার জিয়ারতের উদ্দ্যেশেবাড়ি থেকে একটি খাসিসহ ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে উপজেলার মোল্লা বাজার এলাকা থেকে নৌকা যোগে তিশিখালি মাজারে মান্নত করার উদ্দ্যেশে রওনা হয়। এসময় সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় গিয়ে পৌছালে নৌকায় থাকা জেনারেটর মেশিন এর ফ্যানের সাথে খোদেজা বেগম এর শাড়ি পেচিয়ে গেলে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। তাৎখনিকভাবে সি এন জি যোগে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্চিতা রাণী সরকার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খোদেজা বেগমের পরিবারে স্বামী ও তিন ছেলে সন্তান রয়েছে। 
এ ঘটনায় নৌকায় থাকা অন্য যাত্রীদের হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নৌকায় থাকা জেনারেটর মেশিনের ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে  থানায় কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com